"নির্মল ভারত অভিযান"-এর আওয়তায় প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্প এখনও সাধারণ মানুষের কাছে ঠিক মতো পৌঁছায়নি। আর সেই কারণেই বাড়িতে শৌচালয় না থাকায় ডোবার ধারে শৌচাকর্ম করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল ব্লকের মাঝরা অঞ্চল এলাকায়।
জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম চৈন্য হাসদা(৫০)। বাড়ি গাজোল ব্লকের করকচ অঞ্চলের বাচাহারের উত্তর মাহিনগর গ্রামে। এপ্রিলের ২ তারিখে চৈন্য হাসদা মাঝরা অঞ্চলে থাকা তার এক আত্মীয়ের বাড়িতে যান। সোমবার সকালে ওই আত্মীয়ের বাড়িতে শৌচালয় না থাকার কারনে বাড়ির পাশে থাকা একটি ডোবায় শৌচকর্ম করতে যায় সে। সেই সময় হঠাত করে ডোবায় পরে যায় চৈন্য হাসদা বলে খবর। এক স্থানীয় বাসিন্দা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তাকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় গাজোল থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে যায়।
এবিষয়ে চৈন্য হাসদার আত্মীয় সঞ্জিত সরেন জানান, ২ই এপ্রিল চৈন্য হাসদা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে আসেন তাদের গ্রামে। কিন্তু তাদের বাড়িতে শৌচালয় না থাকায় পাশের এক ডোবায় শৌচাকর্ম করতে যায়। এবং সেই ডোবাই পড়ে জলে ডুবে মারা যায় সে।